১২:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে মালবাহী ট্রেন লাইনচ্যুত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৭৭

চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায় একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনার পর থেকে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার দিকে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। পথে সাগরিকা রেলগেট এলাকায় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে এর ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “সাগরিকা এলাকায় ট্রেন-ট্রাকের সংঘর্ষের কারণে মালবাহী ট্রেন চলাচল আপাতত স্থগিত আছে। তবে এই লাইনটি শুধুমাত্র পণ্যবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।”
রেলওয়ে কর্মকর্তারা আশা করছেন, উদ্ধার কাজ দ্রুত শেষ করে অল্প সময়ের মধ্যেই রেললাইন পুনরায় সচল করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

সর্বাধিক পঠিত

নেপালে হিমবাহসৃষ্ট আকস্মিক বন্যায় ধ্বংস ২,৫০০ ভবন

চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে মালবাহী ট্রেন লাইনচ্যুত

আপডেট: ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫