০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলা: ইনু-হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৬৫

ঢাকা: জুলাই-আগস্টের আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ মোট চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে, সোমবার (২৭ অক্টোবর) প্রসিকিউশন পক্ষ মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সুনির্দিষ্ট তিনটি অভিযোগ পড়ে শোনান এবং অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান।
তবে, পলাতক আসামিদের পক্ষে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেনের বক্তব্য শোনার জন্য ট্রাইব্যুনাল-২ আজকের দিনটি ধার্য করেন।
উল্লেখ্য, এই মামলায় মাহবুবউল আলম হানিফ ছাড়াও অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

সর্বাধিক পঠিত

বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন, যশোর প্রেসক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠান

মানবতাবিরোধী অপরাধের মামলা: ইনু-হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেট: ১০:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫