০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

দুদকের গণশুনানিতে প্রকাশ: বিআরটিএ’র কর্মচারী সেজে প্রতারণার অভিযোগে যশোরে দালাল সোহেলসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৫৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে প্রতারণার বিষয়টি প্রকাশ হওয়ার পর আলোচিত বিআরটিএ’র দালাল সোহেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মচারী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে রোববার গভীর রাতে শহরতলীর শেখহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের সোহেল আহম্মেদ (৩৫) এবং সদর উপজেলার শেখহাটি এলাকার ইমদাদুল হক (৪৩)।
পুলিশ জানায়, কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাত ৮টার দিকে বিআরটিএ যশোর কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এ এস এম ওয়াজেদ হোসেন প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানিতে এই প্রতারণার ঘটনাটি সামনে আসে। গণশুনানিতে বাঘারপাড়া এলাকার ইলিয়াস হোসেন অভিযোগ করেন, ২০২১ সালে সোহেল আহম্মেদ ও ইমদাদুল হক নিজেদের বিআরটিএ’র কর্মচারী পরিচয় দিয়ে তার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেওয়ার নামে ১২ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু তারা লাইসেন্স তৈরি না করে টাকা আত্মসাৎ করেন।
গণশুনানিতে উপস্থিত বিআরটিএ’র সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেন যে, ওই দুই ব্যক্তি কখনোই বিআরটিএ’র কর্মী ছিলেন না। এতে প্রমাণিত হয় তারা প্রতারক।
পরে অনুসন্ধানে জানা যায়, সোহেল ও ইমদাদুল একই কৌশলে আরও অনেক মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের প্রতারণার অভিযোগ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন, যশোর প্রেসক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠান

দুদকের গণশুনানিতে প্রকাশ: বিআরটিএ’র কর্মচারী সেজে প্রতারণার অভিযোগে যশোরে দালাল সোহেলসহ আটক ২

আপডেট: ০৮:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫