যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলা অবৈধ ফিজিওথেরাপি কার্যক্রমের বিরুদ্ধে অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের গার্ড পুলিশের সহায়তায় এই অবৈধ ফিজিওথেরাপি কর্মীদের আটক করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই কয়েকটি বেসরকারি ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা হাসপাতালে ভর্তি রোগীদের কাছে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করে আসছিলেন। অভিযানে ‘সেবা ফিজিওথেরাপি সেন্টার’, ‘হিড্যো ফিজিওথেরাপি সেন্টার’, ‘সোনালী ফিজিওথেরাপি সেন্টার’ এবং ‘মেঘনা ফিজিওথেরাপি সেন্টার’— এই চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের হাসপাতালের নিরাপত্তাকর্মীরা হেফাজতে নিয়ে তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের কক্ষে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য কঠোর সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত সাংবাদিকদের জানান, সরকারি হাসপাতালে অনুমোদনবিহীনভাবে বেসরকারি চিকিৎসা সেবা প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম চালালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবৈধ ফিজিওথেরাপি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান, আটক ৪
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৩১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- ৫৫৫
সর্বাধিক পঠিত























