যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছেলের স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে। আহত মোছাম্মৎ সালেহা খাতুন (৬০) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি আশঙ্কামুক্ত।
জানা যায়, গত শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে চৌগাছা উপজেলার পলোয়া গ্রামে সালেহা খাতুনের সঙ্গে তার ছেলের বউ কেয়া খাতুনের (৪০) পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কেয়া খাতুন এবং তার ভাই মিজান (৩৫), মকবুল (৬০) ও আবু কালাম (৫০) ঘটনাস্থলে এসে সালেহা খাতুনকে মারধর করে আহত করে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১২:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
চৌগাছায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে পিটিয়ে গুরুতর আহত করলো পুত্রবধূ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- ৫৮০
সর্বাধিক পঠিত



























