যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ সোহাগ হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক সোহাগ হোসেন শার্শা থানার লক্ষণপুর মধ্যপাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিণে জনৈক ডাক্তার মোহাম্মদ আলীর বাড়িতে এই অভিযান চালানো হয়। ওই বাড়িতে পলাতক আসামি কাকুলি খাতুন ওরফে সিনথিয়া আক্তারের ভাড়া করা ঘরের ভেতর থেকে সোহাগ হোসেনকে হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল ভাড়াটিয়া কাকুলি খাতুন ওরফে সিনথিয়া আক্তার কৌশলে পালিয়ে যান।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি কাকুলি খাতুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১২:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
বেনাপোলে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক,
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- ৫৮৯
সর্বাধিক পঠিত



























