০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

যশোরে ধানের শীষের পক্ষে অনিন্দ্য ইসলাম অমিতের গণসংযোগ: ‘ভোটাধিকার ফেরাতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫৬৬

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা এই গণসংযোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
গণসংযোগকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি জনগণের দল— আমরা মানুষের ভোট, অধিকার ও ন্যায়ের পক্ষে লড়াই করছি এবং এই লড়াই জনগণের অংশগ্রহণের মাধ্যমেই চলবে।”
তিনি আরও বলেন, “যে দেশে মানুষকে রাতে ভোট দিতে হয়, সেখানে গণতন্ত্র টিকে থাকতে পারে না। এখন সময় এসেছে দেশের মানুষকে তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার। তাই ধানের শীষে ভোট দিন— এটা কেবল প্রতীক নয়, এটা পরিবর্তনের অঙ্গীকার।”
গণসংযোগ চলাকালে অনিন্দ্য ইসলাম অমিত দোকানদার, পথচারী ও বাজারের ক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয়দের সমস্যার খোঁজ নেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় চুড়ামনকাটি বাজার ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের স্লোগান, পোস্টার ও ব্যানারে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো বাজার এলাকা যেন এক রাজনৈতিক সমাবেশের মতো জনসমুদ্রে পরিণত হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন—যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

যশোরে ধানের শীষের পক্ষে অনিন্দ্য ইসলাম অমিতের গণসংযোগ: ‘ভোটাধিকার ফেরাতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে’

আপডেট: ১২:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫