১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ইজিবাইক চালক হত্যা: ঘাতক আশরাফুল ইসলাম ‘আশা’ আটক, কারাগারে প্রেরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫৭৭

যশোর শহরের আশ্রম রোড এলাকায় ইজিবাইক চালক জাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় অভিযুক্ত অপর ইজিবাইক চালক আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। জবানবন্দি গ্রহণের পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পিবিআই সূত্র জানায়, গত শনিবার (তারিখ) যশোর শহরের আশ্রম রোড সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে কথাকাটাকাটির জেরে ইজিবাইক চালক আশরাফুল ইসলাম আশা কাঠ দিয়ে আঘাত করেন জাহিদুল ইসলামকে। এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই অহিদ শেখ ওই রাতেই যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার পিবিআই যশোরের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) রতন মিয়া জানান, ঘটনার সময় আশা ঘটনাস্থলে তার ইজিবাইক পরিষ্কার করছিলেন। জাহিদুল তার ইজিবাইক চালানোর জন্য অপেক্ষা করছিলেন। আশার কাজ দীর্ঘ হওয়ায় জাহিদুল ক্ষিপ্ত হন এবং এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আশা লাঠি দিয়ে আঘাত করলে জাহিদুলের মৃত্যু হয়। পরে র‌্যাব-৯-এর সহযোগিতায় আশরাফুল ইসলাম আশাকে আটক করা হয়।
আটক হওয়ার পর আশাকে যশোর আদালতে সোপর্দ করা হলে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তার জবানবন্দি গ্রহণ করেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বাধিক পঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন

যশোরে ইজিবাইক চালক হত্যা: ঘাতক আশরাফুল ইসলাম ‘আশা’ আটক, কারাগারে প্রেরণ

আপডেট: ১২:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫