১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পৃথক ৪ ঘটনায় আহত ৪: সংঘর্ষ, মারপিট ও সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫৭৭

পৃথক চারটি ঘটনায় মারপিট, পারিবারিক কোন্দল ও সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের সবাইকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
পারিবারিক কোন্দলে আহত ১:
শুক্রবার বিকেলে যশোর শহরের নিউমার্কেট গাবতলায় পারিবারিক বিরোধের জেরে আহত হন মো. আলী ইবনে আব্বাস ইমন (২৮)। জানা যায়, তিনি তার সন্তানকে দেখতে গেলে শ্যালিকা জেসমিন শান্তা, তার স্বামী সেন্টুসহ কয়েকজন মিলে তাকে ইট দিয়ে কপালে আঘাত করে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ২:
একই দিন বিকেলে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিয়াদ (৯) নামে এক শিশু গুরুতর আহত হয়। খেলা করতে করতে রাস্তায় উঠে গেলে অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একই সময়ে সদর উপজেলার নাারাংগালী নার্সারির সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সালাম (৪৮) আহত হন। তিনি ঝিকরগাছা থেকে মোটরসাইকেলে যশোরে আসছিলেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যানবাহনের সংঘর্ষে পথচারী আহত:
অন্যদিকে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁচড়া রেলগেটে তিনটি যানবাহনের সংঘর্ষে মাজবুর রহমান (২৪) নামে এক পথচারী আহত হন। রাস্তা পার হওয়ার সময় দুটি ইজি বাইক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষের মাঝে পড়ে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন।

সর্বাধিক পঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন

যশোরে পৃথক ৪ ঘটনায় আহত ৪: সংঘর্ষ, মারপিট ও সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি

আপডেট: ১২:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫