০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৫৬২

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, বুধবার রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে ব্যক্তিগত গাড়িতে করে রওনা হয়ে রাত ১২টা ২৫ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু রুটিন পরীক্ষা করানোর উদ্দেশ্যেই খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি দলীয় সূত্র নিশ্চিত করেছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বৃহস্পতিবার মেডিকেল বোর্ড বৈঠকে বসবে এবং পরবর্তী চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।
এর আগে গত ২৮ আগস্ট এই বিএনপি নেত্রী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন।
খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান এবং ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে তিনি গুলশানের বাসায় এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে গঠিত একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি

আপডেট: ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫