০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

খুলনার কয়রায় যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর সহযোগী অস্ত্র-গোলাবারুদসহ আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫৬৮

খুলনার কয়রার সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সুন্দরবনের ডাকাত ছোটন বাহিনী খুলনার কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর (সোমবার) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা এবং নৌ বাহিনীর একটি কন্টিনজেন্ট ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করলে ছোটন বাহিনীর এক সহযোগীকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) বলে পরিচয় দেন। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতিতে জড়িত ছিলেন এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিলেন।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খুলনার কয়রায় যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর সহযোগী অস্ত্র-গোলাবারুদসহ আটক

আপডেট: ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫