প্রেমের সম্পর্ক তৈরি করে এক প্রবাসীর কাছ থেকে জমি, স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক নারী ও তাঁর মায়ের বিরুদ্ধে। এই প্রতারণার শিকার হয়ে প্রবাসী সজীব হোসেন (২৪) কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সজীব শহরের শংকরপুর বটতলা মসজিদ ইসাহাক সড়ক এলাকার মামুন হোসেনের ছেলে।
লিখিত অভিযোগে সজীব উল্লেখ করেন, ২০১৮ সালে তিনি লেবাননে কর্মসংস্থানের জন্য যান। প্রবাসে থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে একই এলাকার জান্নাতুল নাহার মুনমুনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে আরও বলা হয়, মুনমুনের মা আকলিমা খাতুন (৪৫) এই সম্পর্ক মেনে নিয়ে সজীব দেশে ফিরলে বিয়ের আশ্বাস দেন। এই সুযোগে প্রথমে স্বর্ণালংকার বানানোর কথা বলে মানিগ্রামের মাধ্যমে সজীবের কাছ থেকে তিন লাখ টাকা নেন। এরপর জমি কেনার লোভ দেখিয়ে আরও পাঁচ লাখ টাকা পাঠাতে বলা হয়। প্রবাসী সজীব টাকা পাঠালে অভিযুক্তরা সেই অর্থ তুলে নেন।
দেশে ফেরার পর সজীব জানতে পারেন, তাঁর নামে জমি রেজিস্ট্রি না করে সেই জমি মুনমুনের বড় বোন মিমের নামে রেজিস্ট্রি করা হয়েছে। সজীব হোসেন আরও অভিযোগ করেন, এখন তাঁকে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে।
এ অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক চঞ্চল কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে।
০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
প্রেমের জালে ফেলে প্রবাসীর আট লাখ টাকা ও সম্পদ আত্মসাৎ! যশোর মা-মেয়ের বিরুদ্ধে অভিযোগ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- ৫৬৩
সর্বাধিক পঠিত


























