১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

যশোরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৫৭২

যশোর সদর উপজেলার করিচিয়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মকলেছ শেখ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (গতকালের আগের দিন) রাত সাড়ে সাতটার পর এ ঘটনা ঘটে। আটক মকলেছ করিচিয়া উত্তর পাড়ার মতিয়ার রহমান খোকনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, প্রায় পাঁচ-ছয় মাস ধরে মকলেছ শেখ ওই গৃহবধূর সাথে খারাপ কথা বলতেন এবং সম্প্রতি তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় মকলেছ ক্ষিপ্ত হয়ে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকেন। বৃহস্পতিবার রাত সাতটার পর গৃহবধূর স্বামী নামাজ পড়তে গেলে মকলেছ আকস্মিকভাবে তার বাড়িতে প্রবেশ করেন এবং তাকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় গৃহবধূ ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে মকলেছ পালিয়ে যান। এরপর ওই রাতেই গৃহবধূ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সবুজ গাজী জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। এরই প্রেক্ষিতে শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে মকলেছকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

যশোরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

আপডেট: ১২:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫