০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

শার্শায় প্রতারণার শিকার হয়ে শেষ সম্বল হারালেন বৃদ্ধ ভ্যানচালক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৫৬০

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক হৃদয়বিদারক প্রতারণার শিকার হয়েছেন সত্তরোর্ধ্ব এক ভ্যানচালক। দুই যাত্রী কৌশলে তাঁকে দোকানে পাঠিয়ে মুহূর্তের মধ্যে তাঁর চার্জার ভ্যানটি নিয়ে চম্পট দিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনের উৎস হারিয়ে বৃদ্ধের আহাজারিতে বাজারের বাতাস ভারী হয়ে উঠেছে।
ঘটনাটি ঘটে শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে। ভুক্তভোগী বৃদ্ধ ভ্যানচালক হলেন ঝিকরগাছা উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাকাতুল্লার ছেলে ইদ্রিস আলী (৭০)। বয়সের ভারে নুয়ে পড়লেও তিনিই তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
যেভাবে ঘটলো প্রতারণা
ইদ্রিস আলী জানান, শনিবার সকালে জীবিকার সন্ধানে তিনি ভ্যান নিয়ে বের হন। পথে একটি মোটরসাইকেলে আসা তিনজন তাঁকে থামায়। এদের মধ্যে দুজন যাত্রী সেজে তাঁর ভ্যানে করে বাগআঁচড়া বাজারে আসে। ব্যাংকের সামনে পৌঁছানোর পর এক যাত্রী তাঁকে একটি স্লিপ ও ২০০ টাকা দিয়ে পাশের দোকান থেকে জিনিস কিনে আনার কথা বলে দোকানে পাঠায়।
দোকান থেকে ফিরে এসে ইদ্রিস আলী দেখেন, তাঁর ভ্যান এবং দুই যাত্রী কেউই সেখানে নেই। মুহূর্তের মধ্যে সব হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন দিশাহারা বৃদ্ধ চালক।
জনমনে আলোড়ন ও পুলিশের পদক্ষেপ
বৃদ্ধের আহাজারিতে বাজারের মানুষও স্পন্দিত হয়ে ওঠে। অনেকে তাৎক্ষণিকভাবে এই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, “ঘটনাটি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে আমরা ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রতারকদের শনাক্তের চেষ্টা করছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শার্শায় প্রতারণার শিকার হয়ে শেষ সম্বল হারালেন বৃদ্ধ ভ্যানচালক

আপডেট: ১০:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫