১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান: ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার, ম্যানেজার আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৩

২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এই অভিযানের কারণে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান ছিল।
অভিযান ও গাড়ি উদ্ধার
যৌথ বাহিনীর এই অভিযানে ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে থাকা একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটিতে সংসদ সদস্যের (এমপি) লোগো লাগানো ছিল।
ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তিনি উদ্ধার হওয়া গাড়িগুলোর মালিকানা বা উৎস সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি বলে জানা গেছে।
হাজী সেলিমের মালিকানাধীন এই ভবনটির নাম ‘গুলশানারা মাসুদা টাওয়ার’। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম ও তাঁর বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেফতার হন এবং বর্তমানে তাঁরা কারাগারে আছেন। তাঁর অপর ছেলে ইরফান সেলিম এখনও পলাতক রয়েছেন।

সর্বাধিক পঠিত

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: ফরিদপুরে ভূমি উপসহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান: ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার, ম্যানেজার আটক

আপডেট: ১০:৩৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫