০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
নড়াইলে থেকে ফোন করে ডেকে নিয়ে ইজিবাইক চালককে নৃশংশ হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৭

নড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইক চালককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের সদস্যদের দাবি, মোবাইল ফোনে ডেকে নিয়ে আকবার ফকিরকে হত্যা করা হয়েছে। নিহত আকবার ফকির ওই ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে।
হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আকবার ফকির আর ফেরেননি। পরদিন শুক্রবার সকাল ৭টার দিকে বুড়িখালি গ্রামের বাঁশবাগানে তাল গাছের সাথে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় দেখা যায়, মরদেহটির গলা ও পুরুষাঙ্গ কাটা রয়েছে। পরে নড়াইল সদর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী ফরিদা বেগম জানান, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে একটি কল পেয়ে আকবার ফকির বাড়ি থেকে বের হন এবং তারপর আর ফেরেননি। সকালে লোকমুখে তিনি তার হত্যাকাণ্ডের খবর পান।
হত্যা রহস্য উদঘাটনে তদন্ত শুরু
নড়াইলের পুলিশ সুপার (এসপি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে এমন নৃশংশভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে ইজিবাইকটি ছিল না।
এসপি রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নড়াইলে থেকে ফোন করে ডেকে নিয়ে ইজিবাইক চালককে নৃশংশ হত্যা

নড়াইলে থেকে ফোন করে ডেকে নিয়ে ইজিবাইক চালককে নৃশংশ হত্যা

আপডেট: ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫