০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
যশোর সীমান্তে বিজিবির দিনব্যাপী অভিযানে ৪.৬৯ লক্ষ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭০

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিজিবি’র একাধিক টহলদল আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত পণ্যের বিবরণ
অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ি, চাদর এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ ঊনসত্তর হাজার চারশত পঞ্চাশ টাকা (৳৪,৬৯,৪৫০)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

যশোর সীমান্তে বিজিবির দিনব্যাপী অভিযানে ৪.৬৯ লক্ষ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

যশোর সীমান্তে বিজিবির দিনব্যাপী অভিযানে ৪.৬৯ লক্ষ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫