১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
গাজীপুরে মুন্সিগঞ্জ শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৩

গাজীপুর শহরের একটি ফ্ল্যাট থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন।
গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আক্কাস আলী আত্মহত্যা করেছেন। প্রায় ১৫-২০ দিন আগে তিনি তার বন্ধু জাহিদ হাসান ঢালীর ওই ফ্ল্যাটে থাকতে শুরু করেন।
ওসি আরও জানান, আক্কাস আলী ব্যবসায়িক লোকসান ও ঋণগ্রস্ত হয়ে আর্থিক সংকটে ভুগছিলেন, যার কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। এ নিয়ে তার পরিবারে প্রায়ই ঝগড়া হতো। এর আগেও তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
ওসি বলেন, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময় তিনি ফাঁকা ফ্ল্যাটে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। স্থানীয় লোকজনের কাছ থেকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

গাজীপুরে মুন্সিগঞ্জ শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে মুন্সিগঞ্জ শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: ১০:২৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫