১২:২৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে ইসি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৯

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদনগুলো ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনার লক্ষ্য হচ্ছে এনআইডি সংশোধন প্রক্রিয়া দ্রুত এবং কার্যকর করা।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম সম্প্রতি বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনআইডি সংশোধন সংক্রান্ত কোনো আবেদন ৪৫ দিনের বেশি অনিষ্পন্ন রাখা যাবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পুরাতন আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।
চলতি মাসের (সেপ্টেম্বর) মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার কার্যবিবরণী অনুযায়ী, ফরম-২-কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত দিতে বলা হয়েছে।
ইসির তথ্যানুসারে, ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে, ৮৭ হাজার ৬৪১টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ইসির কর্মকর্তারা আশা করছেন, এই নির্দেশনা জারির পর বাকি আবেদনগুলোও দ্রুত নিষ্পত্তি হবে।

সর্বাধিক পঠিত

বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে ইসি

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে ইসি

আপডেট: ১০:১৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫