১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পরলোকে যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক অলোক বসু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৩

: যশোর সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অলোক বসু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, দুপুর ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অধ্যাপক অলোক বসু তার দুজন ছাত্রকে খবর দেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের সহায়তায় বিকেল ৪টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অধ্যাপক অলোক বসু দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। এর আগের দিন, ২১ সেপ্টেম্বর মহালয়ার সকালে তিনি যশোর পৌর পার্কে অনুষ্ঠিত দেবী বন্দনা ও ‘যশোরেশ্বরী পত্রিকা’র শারদীয় সংখ্যা ২০২৫-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তার মরদেহ রাতেই গ্রামের বাড়ি বাঘারপাড়ার ভদ্রডাঙ্গা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে জয়সিংহ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

পরলোকে যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক অলোক বসু

আপডেট: ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫