১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
যশোর এম এম কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৫

যশোর সরকারি এম এম কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ড. মিজানুর রহমান-এর হুমকিতে কলেজের শিক্ষক ও কর্মকর্তারা আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন। গত ১৬ সেপ্টেম্বর তার অবসর উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে বদলি করে দেওয়ার হুমকি দেন।
জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানে ড. মিজানুর রহমান শিক্ষকদের ছোট করে বিভিন্ন মন্তব্য করেন। তিনি নিজেকে ‘কাফের’ বলে উল্লেখ করে বলেন, ‘মোনাফেকরা’ ভালো নয়, যারা সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলে। এ ছাড়া রূপক অর্থে নিজেকে ‘তীর্থযাত্রী’ এবং সহকর্মীদের ‘কুকুর’ হিসেবে তুলনা করেন। তার এমন মন্তব্যের পর শিক্ষকরা সেদিন তার সঙ্গে কোনো কথা বলেননি।
একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সময়ে শিক্ষকদের বান্দরবান ও খাগড়াছড়িতে বদলি করার হুমকি দিয়েছেন। এছাড়াও বেসরকারি কর্মচারীদের অবসরকালীন সুবিধা বাবদ যে ২ লাখ টাকা দেওয়া হতো, তিনি তা বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বেশ কয়েকজন শিক্ষকের দাবি, ড. মিজানুর রহমান শুধু বাংলা বিভাগের অধ্যাপক আকতার হোসেন-কে ভালো শিক্ষক হিসেবে গণ্য করতেন। আকতার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার-এর বড় ভাই। তার প্রভাব খাটিয়ে আকতার হোসেনকে সুবিধা পাইয়ে দিতেই অধ্যক্ষ শিক্ষকদের বদলির হুমকি দিয়েছেন বলে তারা মনে করেন।
কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদায়ী অধ্যক্ষ ড. মিজানুর রহমান তার বিদায়ী অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে বদলির কথা বলেছিলেন।

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

যশোর এম এম কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

যশোর এম এম কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

আপডেট: ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫