০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
চৌগাছায় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৭

যশোর: যশোরের চৌগাছায় আন্দুলিয়া দাখিল মাদ্রাসায় সোমবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী মানব পাচার প্রতিরোধ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে আয়োজিত এই কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা সক্রিয়ভাবে অংশ নেন।
মাদ্রাসার সুপার জনাব আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মানব পাচার প্রতিরোধ টিমের দলনেতা নাঈমুল হাসান, সহযোগী সাজ্জাদ রহমান এবং সাকিব হাসান মানব পাচারের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। তারা সচেতনতা বাড়াতে নাটক, গল্পসহ বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন এবং দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি কবি, সাংবাদিক ও শিক্ষক খলিলুর রহমান জুয়েল।
শিক্ষার্থীদের সচেতন করতে কর্মশালার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

চৌগাছায় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চৌগাছায় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: ০৪:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫