০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
চৌগাছা-ঝিকরগাছায় বিএনপিতে ঐক্যের সুবাতাস, নেতৃত্বে মিজানুর রহমান খান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৪

যশোর প্রতিনিধি

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল মিটে গেছে। যশোর জেলা বিএনপির প্রভাবশালী নেতা এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান-এর নেতৃত্বে এখন দুই উপজেলার বিএনপি নেতারা ঐক্যবদ্ধ। এর ফলে, তারা একত্রে দলীয় সকল কার্যক্রম পরিচালনা করছেন।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিজানুর রহমান খান দুই উপজেলার নেতাকর্মীদের একত্রিত করতে মাঠে নামেন। তার এই প্রচেষ্টার ফলস্বরূপ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের সব মনোনয়নপ্রত্যাশী এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘এই আসনে নেতাকর্মীদের মধ্যে যে বিভেদ ছিল, তা দলের ভাবমূর্তি নষ্ট করছিল। মিজানুর রহমান খানের নেতৃত্বে এখন আমরা সবাই এক হয়ে ধানের শীষের জন্য কাজ করছি।’
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী ইমরান হাসান সামাদ নিপুন বলেন, ‘আমি নিজেও একজন মনোনয়নপ্রত্যাশী। মিজানুর রহমান খানের সঙ্গে আমরা একমত হয়েছি যে, দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।’
মিজানুর রহমান খান বলেন, ‘যশোর-২ আসনের নেতাকর্মী ও জনগণ আমার শ্রমের প্রতিদান দিয়েছেন। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিএনপি এখন ঐক্যবদ্ধ। দলের হাইকমান্ডের নির্দেশে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে এই অঞ্চলের মানুষ আমাকে আপন করে নিয়েছে, যার জন্য আমি কৃতজ্ঞ।’

ইমরান হোসেন পিংকু

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

চৌগাছা-ঝিকরগাছায় বিএনপিতে ঐক্যের সুবাতাস, নেতৃত্বে মিজানুর রহমান খান

চৌগাছা-ঝিকরগাছায় বিএনপিতে ঐক্যের সুবাতাস, নেতৃত্বে মিজানুর রহমান খান

আপডেট: ০৩:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫