১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো দুই বাংলাদেশি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫০৫

বেনাপোল প্রতিনিধিঃ ভালো কাজের আশায় ভারতে গিয়ে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরছেন দুই বাংলাদেশি নারী-পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে ভারত সরকার।
শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।
পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হাতে তুলে দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ।
ফেরত আসা নাজমুল হাওলাদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সানকিভাঙ্গা গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে এবং নারীর বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানায়।
পুলিশ জানায়, ভারতের ঝাড়খন্ড রাজ্যে বাসা বাড়িতে ও ইটভাটায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদেরকে তিন বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, তিন বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুইজনকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতে তাদের নিজস্ব শেল্টারহোমে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র : প্রতিবাদে বেনাপোলে বিএনপির সমাবেশ ও গণমিছিল

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো দুই বাংলাদেশি

আপডেট: ০২:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬