জাল সিল ব্যবহার করে ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টার সময় ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, জুবায়ের বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের বাসিন্দা এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধ পথে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যান। সেখানে তিনি বাংলাদেশি ইমিগ্রেশন সিল জাল করে ভুয়া আগমন দেখান। বৃহস্পতিবার একই কৌশলে ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে গেদে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে ভারতীয় পুলিশ তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করলে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আদালতের নির্দেশে জুবায়েরকে কারাগারে পাঠানো হয়েছে।
০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
ভারতে যাওয়ার পথে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার
ভারতে যাওয়ার পথে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:৩১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬২
সর্বাধিক পঠিত



























