সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত এসব ওষুধের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব ওষুধ জব্দের মাধ্যমে একটি বড় চোরাচালান চক্রের অপতৎপরতা নস্যাৎ করে দিয়েছে কোস্ট গার্ড।
শনিবার (২০ সেপ্টেম্বর) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে একটি চোরাচালান চক্র বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ বাংলাদেশে আনার চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানার অন্তর্গত মীরগ্যাং ও তার আশপাশের এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি পরিত্যক্ত স্থান থেকে বস্তাভর্তি ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, জব্দকৃত ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ১.২০ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ১.২০ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- ৫৯৮
সর্বাধিক পঠিত



























