০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শার্শার বাগআঁচড়া থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫০১

শার্শা প্রতিনিধিঃ যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১০০ সিসির একটি ওয়ালটন মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) ডা. মশিয়ার রহমান ডিগ্রি মহিলা কলেজের সামনে স্থাপিত অস্থায়ী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্জেন্ট মিরাজ হোসেনের নেতৃত্বে বাগুড়ী বেলতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে মোটরসাইকেলসহ আটক করে।
এরপর মোটরসাইকেলের বাম পাশের হ্যান্ডেলে ঝুলিয়ে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেরামত আলী জানান, আটক ইকরামুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শার বাগআঁচড়া থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ কারবারি আটক

আপডেট: ০৯:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬