নিজস্ব প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে মাদকদ্রব্য ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক কারবারি আটক হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ১৪.৫০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই(নিঃ)/শেখ হাদীউজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর জেলার কোতোয়ালী থানাধীন ০১ নং হৈবতপুর ইউনিয়নের সাত মাইল বাজারে অবস্থিত নিউ শিকদার সুইটস নামক মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মো: সামছুর রহমান সামছু (৬০) কে অবৈধ মাদকদ্রব্য ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
আসামী হলেন, মো: সামছুর রহমান সামছু (৬০)
পিতা-মৃত: গোলাম আলী বিশ্বাস, মাতা-মৃত: রিজিয়া বেগম, সাং-মথুরাপুর, ১নং হৈবতপুর ইউনিয়ন, থানা-কোতোয়ালী, জেলা-যশোর।




















