শার্শা প্রতিনিধিঃ শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৬/১১/২০২৬ তারিখ থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানার মামলা নং-২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ শফিক মাহমুদ ধাবক (৪৩), (শার্শা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক), পিতা-আলহাজ্ব আঃ লতিফ ধাবক, সাং-বাগআঁচড়া (ধাবকপাড়া), থানা-শার্শা, জেলা-যশোর, মোঃ আমিনুর রহমান (৫২), (২নং লক্ষণপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতি), পিতা-মৃত আব্বাস আলী, সাং-আন্দোলপোতা, থানা-শার্শা, জেলা-যশোর, ও মোঃ বজলুর রহমান (৫০), (০১নং ডিহি ইউনিয়নের ০৭নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সভাপতি), পিতা-মৃত ইয়াকুব আলী, সাং-টেংরালী (উত্তরপাড়া), থানা-শার্শা, জেলা-যশোরদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।




















