বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
মো.সাহিদুল ইসলাম শাহীন:-
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেনাপোল বাজারের বাণিজ্যিক কেন্দ্র “নিত্যহাট” সুপার মার্কেটে অবস্থিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে “আমাদের প্রেসক্লাব”-এর সম্মানিত সাধারণ সম্পাদক মাহবুব আলমের শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।
আড়ম্বরপূর্ণ এই জন্মোৎসবে তার বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী সমাজ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
*শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
*বেনাপোল পৌরবাসীর জনপ্রিয় ব্যক্তিত্ব, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক, শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
*নিত্যহাট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে মাহবুব আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং একটি সুন্দর ও সমৃদ্ধিময় জীবন কামনা করেন।



















