ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা এবং তাদের আন্দোলনের যৌক্তিক দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ থেকে একটি মিছিল নিয়ে হাইকোর্ট মোড়ে অবস্থান নেন।
সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা। এতে যশোর পালবাড়ি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনের নেপথ্যে কী?
কারিগরি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমামুল হোসেন বলেন, “পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায়ে আন্দোলন করছে। সরকার যদি এই সমস্যার যৌক্তিক সমাধান না করে, তাহলে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে বড় ধরনের সংঘাত দেখা দেবে, যার দায়ভার সরকারকে নিতে হবে।”
শিক্ষার্থীদের মূল দাবিগুলো:
* প্রকৌশল অধিকার আন্দোলন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
* বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
* কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
* ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।
সমন্বয়কের হুশিয়ারি
সংগঠনটির যশোর সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রোমেল বলেন, “ছয় দফা দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে ছিলাম। কিন্তু বিএসসির শিক্ষার্থীরা তিন দফা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে এবং বিভিন্ন সময়ে আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি প্রকাশ্যে গুলি করার ও হত্যার হুমকিও দিয়েছে।”
তিনি আরও বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদের দাবি নিয়ে তদন্ত করা হলেও বিএসসির শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের জন্য আমাদের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা রাজপথে রক্ত দিতে প্রস্তুত। জীবন দেবো, তবুও আমাদের দাবি বাস্তবায়ন করেই ক্যাম্পাসে ফিরব। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, তাই দ্রুত সমাধান চাই।”
প্রায় দুই ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। তারা জানান, কেন্দ্রীয়ভাবে ঘোষিত পরবর্তী কর্মসূচি থেকে নতুন পদক্ষেপ নেওয়া হবে।
১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তার প্রতিবাদ
যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তার প্রতিবাদ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৭
সর্বাধিক পঠিত



























