নেতৃত্বের প্রতিযোগিতা ও অন্তর্দ্বন্দ্বের কারণে যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে।
তবে এই ষড়যন্ত্রকে পাত্তা না দিয়ে খলিলুর রহমান জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মীদের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
দীর্ঘদিনের জনসেবক, জনপ্রিয়তায় ঈর্ষা
জানা গেছে, নেহালপুর ইউনিয়ন বিএনপির (বর্তমানে পদ সাময়িক স্থগিত) সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমান দীর্ঘ দিন ধরে এলাকায় একজন জনসেবক হিসেবে পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে প্রায় দুই ডজন রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছিল এবং তাকে বেশ কয়েকবার জেলও খাটতে হয়েছে। ২০২২ সালে ইউনিয়ন বিএনপির নির্বাচনে তিনি বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ একটি চক্র স্থানীয় কিছু ব্যক্তিকে ব্যবহার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মিথ্যা অভিযোগ ও অপপ্রচার
খলিলুর রহমান এবং তার দলের নেতাকর্মীদের অভিযোগ, একটি চক্র তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। সম্প্রতি একটি ভিডিও বার্তায় এক বিধবা নারীকে ব্যবহার করে তার বিরুদ্ধে মাদকাসক্তসহ নানা মিথ্যা অভিযোগ ছড়ানো হয়।
ভিকটিম নারীর বক্তব্য
ভিডিওতে অভিযোগকারী পাঁচাকড়ি গ্রামের শিপ্রা রায় বলেন, “একটি কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে খলিল কাকার বিরুদ্ধে আমার বলা কথাগুলো সঠিক নয়। আমার জানামতে তিনি একজন ভালো মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও বার্তাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
নেহালপুর ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলাম মোড়ল বলেন, “খলিল ভাইয়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে একটি চক্র গভীর ষড়যন্ত্র করছে। তারা আমাদের নেতৃবৃন্দের কাছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণা চালাচ্ছে।”
জিএম খলিলুর রহমান বলেন, “সারা জীবন আমি মানুষের জন্য রাজনীতি করেছি। ষড়যন্ত্র করে মানুষের ভালোবাসা থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। জনগণই একদিন এসব ষড়যন্ত্রকারীর দাঁতভাঙা জবাব দেবে।”
০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
মণিরামপুরে বিএনপির নেতা খলিলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
মণিরামপুরে বিএনপির নেতা খলিলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- ৫৫৫
সর্বাধিক পঠিত



























