যশোরের চৌগাছা উপজেলায় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এদের মধ্যে রয়েছেন সিংহঝুলি ইউনিয়নের হাদিউজ্জামান, লেন্টু এবং সোহেল রানা। দলের কোনো পদ-পদবি না থাকা সত্ত্বেও তারা বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন বলে জানা গেছে।
এই তিনজন সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা অপকর্মে জড়িত। সম্প্রতি তারা জগন্নাথপুর গ্রামের একটি হত্যা মামলার বাদীকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন এবং প্রাণনাশের হুমকিও দিচ্ছেন। ভুক্তভোগী বিষয়টি স্থানীয় পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এই বিষয়টি যশোর জেলা বিএনপির নজরে এসেছে। বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের অবস্থান স্পষ্ট করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই তিনজন বিএনপির কেউ নন এবং তাদের কর্মকাণ্ডের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাদের এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিএনপি বরাবরই জনবিরোধী কোনো কর্মকাণ্ডে প্রশ্রয় দেয় না।
একই সঙ্গে, জেলা বিএনপি তাদের সকল নেতাকর্মীকে ওই তিনজনের সঙ্গে যেকোনো সম্পর্ক থেকে দূরে থাকার জন্য কড়া নির্দেশ দিয়েছে।
০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
চৌগাছায় 'ভুয়া' বিএনপি কর্মীদের দাপট: ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ
চৌগাছায় ‘ভুয়া’ বিএনপি কর্মীদের দাপট: ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬০
সর্বাধিক পঠিত



























