বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী (মাসুম) আর নেই। বুধবার সকাল পৌনে ৬টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
তার ভাই রোমান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগলেও হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে নিজ বাড়িতে নেওয়া হবে। বাদ এশা মনসুর আশরাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।
পেশাগত জীবনে জালাল চৌধুরী একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি একজন লেখক, গীতিকার এবং চিন্তাশীল মানুষ ছিলেন। সম্প্রতি তিনি পুলিশ সংস্কার কমিশনের সচিবালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও জাতিসংঘ শান্তি মিশনে প্ল্যানিং অফিসার হিসেবে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ পুলিশ তার ওপর একটি ডকুমেন্টারিও তৈরি করেছিল। তার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে কোথায় পাবো তাকে, নির্বাসিত হৃদয়ে এসো এবং ইরোটা ম্যানিয়া।
০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
পুলিশের অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী আর নেই
পুলিশের অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী আর নেই
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৮
সর্বাধিক পঠিত



























