১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৬

চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার সকালে উপজেলার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার ইউনুস মার্কেটে এই ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন দোকান মালিক মাহবুবুর রহমান, মো. সৌরভ রহমান, মোহাম্মদ কফিল, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকিব, মো. হারুন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ লিটন ও মোহাম্মদ ছালে।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমেদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ বলেন, দগ্ধদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে এবং শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ অংশ পুড়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সর্বাধিক পঠিত

দীর্ঘ বন্দিজীবনের অবসান, বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ

আপডেট: ০২:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫