০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
যশোরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

যশোরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৪

সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং গ্রামের কাগজের সার্কুলেশন ম্যানেজার আব্দুল কুদ্দুস এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) ভোররাত আনুমানিক আড়াইটার দিকে কুদ্দুস তার বাউলিয়া গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশীরা আগুন লাগার চিৎকার দিলে তার ঘুম ভাঙে। তিনি ঘরের বাইরে এসে দেখেন, বিছালী গাদায় আগুন ধরেছে। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, কিন্তু ততক্ষণে বাড়ির একপাশ পুড়ে ছাই হয়ে যায়।
আব্দুল কুদ্দুস জানান, উদ্দেশ্যমূলকভাবে কেউ তার বাড়িতে আগুন দিয়েছে বলে তিনি মনে করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সর্বাধিক পঠিত

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

যশোরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

যশোরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট: ০২:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫