ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এই সময়ে যাত্রী পারাপার, ইমিগ্রেশন এবং কাস্টমস হাউজে পণ্য খালাসের কাজ স্বাভাবিক গতিতে চলছে।
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পূজার কারণে ভারতের শ্রমিক সংগঠনগুলো কাজ বন্ধ রাখায় এবং সরকারি ছুটি থাকায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভারতীয় খালি ট্রাকগুলো এই সময়ে নিজ দেশে ফিরে যেতে পারবে।
০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শিরোনাম:
বিশ্বকর্মা পূজায় বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বিশ্বকর্মা পূজায় বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ৫৮৬
সর্বাধিক পঠিত



























