১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

যবিপ্রবিতে চিকিৎসা কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ, সাবেক উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৫০৯

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে ডা. নুসরাত জাহানের নিয়োগে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৬ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক তাওহিদুল ইসলাম মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দিন।

মামলার আসামিরা হলেন যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব। সাবেক উপাচার্য ও রেজিস্ট্রার বর্তমানে অবসরপ্রাপ্ত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ডা. নুসরাত জাহানকে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যথাযথ নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছে দুদক।

দুদকের অভিযোগ অনুযায়ী, তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সঙ্গে যোগসাজশে অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে ডা. নুসরাত জাহানকে ওই পদে নিয়োগ দেন।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে নিয়োগ পাওয়ার পর ২০২৪ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ডা. নুসরাত জাহান সরকারি তহবিল থেকে মোট ২২ লাখ ৯ হাজার ৮৬৩ টাকা উত্তোলন করেন।

এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করেছে দুদক।

নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা এ মামলার মাধ্যমে বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে। তবে মামলার অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে আসামিদের দায় নির্ধারিত হবে।

সর্বাধিক পঠিত

মহাষ্টমীতে পেঁচোর বাওর পূজামণ্ডপ পরিদর্শন নুরুজ্জামান লিটনের, সম্প্রীতি রক্ষার আশ্বাস

যবিপ্রবিতে চিকিৎসা কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ, সাবেক উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট: ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬