সোমবার সকালে যশোর শহরের মুসলিম একাডেমি স্কুলের সামনে ছুরিকাঘাতে নবম শ্রেণির দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত দুই শিক্ষার্থী হলো সাজিদ (১৫) ও বাইজিদ শিকদার (১৫)। তারা দুজনই মুসলিম একাডেমির নবম শ্রেণির ছাত্র।
আহতদের মধ্যে সাজিদের বাড়ি ফরিদপুরের টেকেরহাট হলেও বর্তমানে সে যশোর শহরের ঘোপ নোয়াপাড়ায় একটি ভাড়া বাসায় থাকে। অন্যজন বাইজিদের বাড়ি যশোর শহরের ঘোপ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের বন্ধু আকাশকে যশোর জেলা স্কুলের কিছু শিক্ষার্থী জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সাজিদ ও বাইজিদ বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে তারা দুজনই পায়ে গুরুতর আঘাত পায়।
ঘটনার পরপরই মুসলিম একাডেমির শিক্ষকরা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শিরোনাম:
যশোরে দুই স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত,
যশোরে দুই স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত,
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- ৫৮০
সর্বাধিক পঠিত



























