০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনুপস্থিতি: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ৩৪ নেতাকে শোকজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫০৩

গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ৩৪ নেতাকে শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কর্মসূচিসমূহে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব মোস্তাফিজুল কবীরের দপ্তরে লিখিত জবাব দিতে হবে।

শোকজপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন—উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, বসুন্ধরা আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব, বাংলাদেশ ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব, সিটি ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

এ ছাড়া গ্রীন লাইফ মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ, সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ, আশিয়ান মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও ইউনাইটেড মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও শোকজ করা হয়েছে।

শোকজপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।

নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেওয়ার পর সংশ্লিষ্টদের ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

যশোর-নড়াইল সড়কে দুই ট্রাকের সংঘর্ষ,

গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনুপস্থিতি: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ৩৪ নেতাকে শোকজ

আপডেট: ১১:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬