রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ, অনিয়ম ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়।’ তিনি বিমানবন্দরে যাত্রীদের বিভিন্ন ভোগান্তি ও অনিয়মের বিষয় তুলে ধরে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
জামায়াত আমিরের বক্তব্য অনুযায়ী, জনদুর্ভোগ ও অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তোলার ঘটনায় একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা দুঃখজনক ও উদ্বেগের বিষয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।
ডা. শফিকুর রহমানের ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।




















