যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে বজ্রপাতে সাবেক ছাত্রনেতা সাহাঙ্গীর আলম ফরজন আলী মারা গেছেন। তিনি আমতলা গাতি পাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই মর্মান্তিক ঘটনার পর সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মোঃ মফিকুল হাসান তৃপ্তি নিহত ছাত্রনেতার বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি সাহাঙ্গীরের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, “একজন তরুণ ছাত্রনেতার এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা সব সময় তার পরিবারের পাশে আছি এবং থাকব।”
এ সময় তার সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুন বাবলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার, যুব নেতা মোঃ নজরুল, উপজেলা ছাত্রনেতা শাওন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তুহিন, শ্রমিক দলের মোঃ আব্দুল হান্নানসহ স্থানীয় শতাধিক নেতাকর্মী।
পরে মফিকুল হাসান তৃপ্তি নিজামপুর ইউনিয়ন ও গোড়পাড়ায় গণসংযোগ করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবন-জীবিকার সমস্যা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি বলেন, “দেশের আসল শক্তি হলো সাধারণ মানুষ। তাদের কষ্ট-দুর্দশা লাঘব এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি।” তিনি আরও জানান যে জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা চালিয়ে যাবেন।
০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
শার্শায় বজ্রপাতে ছাত্রনেতা সাহাঙ্গীর আলম নিহত: পরিবারের পাশে কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি
শার্শায় বজ্রপাতে ছাত্রনেতা সাহাঙ্গীর আলম নিহত: পরিবারের পাশে কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৬
সর্বাধিক পঠিত



























