০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শুক্রবার বিকেলে তিন সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের চিত্রা মোড়ে মিছিলপূর্ব সমাবেশে তিন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তারা অভিযোগ করেন, দেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে যশোরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল ও আমিনুর রহমান মধু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি।

সমাবেশ শেষে তিন সংগঠনের নেতাদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দড়াটানা ও বকুলতলা মোড় হয়ে বিমান অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

সর্বাধিক পঠিত

শার্শায় ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

আপডেট: ১০:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬