০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র মেলেনি, যশোরে ১০৬ প্রার্থীর অবস্থান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭

যশোর প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১০৬ জন প্রার্থী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নিয়োগপ্রত্যাশীরা এতে অংশ নেন।

ভুক্তভোগীদের দাবি, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে যশোর জেলায় মোট ২৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তাঁদের মধ্যে ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও বাকি ১০৬ জন এখনো নিয়োগপত্র পাননি।

নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কোনো নির্দিষ্ট কারণ না জানিয়ে তাঁদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। চাকরিতে যোগদানের প্রস্তুতি নেওয়ার সময় এমন পরিস্থিতিতে তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জানান, তাঁদের অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আবার কেউ কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে যোগদানের আশায় আগের চাকরিও ছেড়ে দিয়েছেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভায় যোগ দিতে যাওয়ার পথে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগীরা। তাঁরা চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগ না পাওয়ার বিষয়টি জানিয়ে প্রতিকার দাবি করেন।

প্রতিমন্ত্রী তাঁদের কথা শোনেন এবং বিষয়টি আগে জানা ছিল না উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

নিয়োগপ্রত্যাশীরা দ্রুত বিষয়টি তদন্ত করে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১০৬ জনের নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার কথাও জানান তাঁরা।

সর্বাধিক পঠিত

চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র মেলেনি, যশোরে ১০৬ প্রার্থীর অবস্থান

চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র মেলেনি, যশোরে ১০৬ প্রার্থীর অবস্থান

আপডেট: ০৬:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬