বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মো. সাইদুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাইদুর রহমান শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. মাহাবুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রুদ্রপুর বিওপির টহল দল অভিযান চালায়। এ সময় সাইদুর রহমানকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমানকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।



















