০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে তিন কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯২

যশোরে তিন কোটি টাকার সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত যুবক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর–নড়াইল সড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ৯৩৪ গ্রাম।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে সঞ্জয় স্বীকার করেছেন, ঢাকার ধোলাইপাড় থেকে সাতক্ষীরা হয়ে সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধারকৃত সোনার বাজারমূল্য তিন কোটি ৮ লাখ ৩১ হাজার ৮০০ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৮৮ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে এবং আটক সঞ্জয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

যশোরে তিন কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

যশোরে তিন কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

আপডেট: ০৭:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫