০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
খুলনার রূপসায় গুলিতে যুবক নিহত

খুলনার রূপসায় গুলিতে যুবক নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৮

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে মানিক ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি গুলির খোসা উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

খুলনার রূপসায় গুলিতে যুবক নিহত

খুলনার রূপসায় গুলিতে যুবক নিহত

আপডেট: ০৯:০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫