বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-এর যশোর আগমনকে কেন্দ্র করে জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে যশোর জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু ও নাজমুল হোসেন বাবুলসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের এই সফর যশোর অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশা করছেন।
মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।




















