০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫৩৭

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সুতিঘাটা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
:
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে সুতিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবৈধভাবে মাটি পরিবহনকারী ৬টি ট্রাক্টর ও ট্রলি আটক করে পুলিশ। বিষয়টি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইনকে জানান।
:
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত গাড়ির মালিক রাব্বানীকে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. আলমগীর হোসেন জানান, মাটিবাহী গাড়িগুলো জব্দ করার পর প্রশাসনের হস্তক্ষেপে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

যশোরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: ০৮:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬