০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত যশোর লেবুতলা ইউনিয়ন যুবদল সভাপতি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫৩৬

দলের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে যশোরের সদর উপজেলাধীন ২নং লেবুতলা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) যশোর সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
:
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আব্দুল্লাহ আল মামুন বাবুকে দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশনা ও সংগঠনের গঠনতন্ত্র অমান্য করে তিনি ধারাবাহিকভাবে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
:
যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট ইউনিটের সভাপতি পদ থেকে আব্দুল্লাহ আল মামুন বাবুকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং উক্ত সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়েছে, বহিষ্কৃত আব্দুল্লাহ আল মামুন বাবুর সাথে যেন এখন থেকে কোনো প্রকার রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক রাখা না হয়।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত যশোর লেবুতলা ইউনিয়ন যুবদল সভাপতি

আপডেট: ০৭:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬